দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, যেভাবে ঘটছে বিস্তার

দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, যেভাবে ঘটছে বিস্তার

শীত মৌসুমে আবারও উদ্বেগ বাড়াচ্ছে নিপাহ ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, ভাইরাসটি শুধু খেজুরের কাঁচা রসের মাধ্যমেই নয়, বাদুড়ের লালা বা মূত্রে দূষিত আধাখাওয়া ফল থেকেও ছড়াতে পারে। সাম্প্রতিক পর্যবেক্ষণে বাংলাদেশের ৩৫টি জেলায় নিপাহ ভাইরাসের উপস্থিতির তথ্য উঠে এসেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে।

যেভাবে ছড়ায় নিপাহ ভাইরাস:

বাদুড়ের লালা বা মূত্রে দূষিত খেজুরের কাঁচা রস পান করলে।
বাদুড়ে কামড়ানো বা আধাখাওয়া ফল খেলে।
আক্রান্ত ব্যক্তির লালা, শ্বাসতন্ত্রের নিঃসরণ বা ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমণ হতে পারে।

লক্ষণগুলো কী?

হঠাৎ জ্বর
তীব্র মাথাব্যথা
গলা ও পেশীতে ব্যথা
বমি বা বমিভাব
অতিরিক্ত ঝিমুনি
শ্বাসকষ্ট
গুরুতর ক্ষেত্রে খিঁচুনি, অচেতনতা ও মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস) দেখা দিতে পারে।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

খেজুরের কাঁচা রস পান করবেন না।
গাছ থেকে পড়ে থাকা বা বাদুড়ে খাওয়া ফল এড়িয়ে চলুন।
ফল ভালোভাবে ধুয়ে তারপর খান।
অসুস্থ ব্যক্তির সংস্পর্শে এলে হাত ধুয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
জ্বর ও স্নায়বিক লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।