সোনালী ব্যাংক পিএলসি-তে স্থায়ী আমানত (FDR বা MDR) স্কিমে ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে কত টাকা মাসিক মুনাফা পাওয়া যায়—এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। চলুন দেখে নিই বর্তমান মুনাফার হার অনুযায়ী আপনি মাসে কত লাভ পেতে পারেন।
বর্তমান মুনাফার হার (২০২৫ সাল অনুযায়ী):
৩ মাস থেকে ৬ মাস: ৮.২৫%
৬ মাস থেকে ১ বছর: ৮.৫০%
১ বছর থেকে ৩ বছর পর্যন্ত: ৮.৭৫%
এই হার ১১ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তীতে পরিবর্তন হতে পারে।
কতো টাকা জমায় কত লাভ?
১ লক্ষ টাকা এফডিআর করলে:
৩ মাসের জন্য: প্রায় ১,৭৫৩ টাকা লাভ (কর বাদে)
৬ মাসের জন্য: ৪,০৯১ টাকা
১ বছরের জন্য: ৭,৪০৩ টাকা
৩ বছরের জন্য: ২২,৩১৩ টাকা
২ লক্ষ টাকা রাখলে:
৩ মাসে: ৩,৫০৬ টাকা
৬ মাসে: ৭,২২৫ টাকা
১ বছরে: ১৪,৮৭৫ টাকা
৩ বছরে: ৪৪,৬২৫ টাকা
৩ লক্ষ টাকা জমা রাখলে:
৩ মাসে: ৫,২৬৯ টাকা
৬ মাসে: ১০,৮৩৭ টাকা
১ বছরে: ২২,৩১৩ টাকা
৩ বছরে: ৬৬,৯৩৮ টাকা
কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর:
➤ টাকা ভাঙতে চাইলে?
যদি ৩ মাসের স্কিমের মাঝপথে আপনার টাকার দরকার হয়, তাহলে আপনি চাইলে টাকা তুলে নিতে পারবেন। তবে পূর্ণ মুনাফা নাও পেতে পারেন।
➤ প্রতি ৩ মাসে আবার নতুন করে এফডিআর করতে হবে?
না। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। আপনি চাইলে শুধু প্রফিট উত্তোলন করে নিতে পারেন, এবং মূল টাকা আবার স্বয়ংক্রিয়ভাবে পুনরায় এফডিআর হয়ে যাবে।
➤ মুনাফার হার কি স্থায়ী?
না, ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী মুনাফার হার পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা শাখা অফিস থেকে জেনে নেওয়া ভালো।
কিভাবে FDR খুলবেন?
যা লাগবে:
নিজের জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্মসনদ (যেকোনো একটি)
২ কপি পাসপোর্ট সাইজের ছবি
নমিনির একটি পরিচয়পত্র ও একটি ছবি
জন্মসনদের ক্ষেত্রে ডিজিটাল কপি ও ছবি সংযুক্ত করে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করতে হবে
যেখান থেকে খুলবেন:
সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে সরাসরি FDR অ্যাকাউন্ট খুলতে পারবেন।
📌 বিশেষ সতর্কতা: এই প্রতিবেদনে দেওয়া সব হিসাব ও হার সংশ্লিষ্ট সময় অনুযায়ী সোনালী ব্যাংকের ওয়েবসাইট ও গ্রাহক অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। ভবিষ্যতে হার পরিবর্তন হলে লাভের পরিমাণও পরিবর্তিত হতে পারে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
