অপু বিশ্বাস

মিরপুরে রেস্তোরাঁ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

রাজধানীর মিরপুর-১২ তে সুজাত ম্যানশনে নতুন একটি রেস্তোরাঁ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঐতিহ্যবাহী সব ধরনের খাবারের আয়োজন নিয়ে করা নতুন এই রেস্তোরাঁর নাম ‘হাওয়া’ ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এই রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও লুবাবা উপস্থিত ছিলেন।

রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘হাওয়া’ রেস্তোরাঁ আমার ভালো লেগেছে। এর উদ্যোক্তা সবাই তরুণ। এটা খুব একটি ভালো কাজ যে তরুণরা ব্যস্ত থাকছে, ক্রিয়েটিভ কাজ করছে। এই রেস্তোরাঁর উদ্যোক্তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

অনুষ্ঠানে সিমরিন লুবাবা’র ‘কেন্দে দিয়েছি’ ডায়ালগ সিনেমায় ব্যবহার করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘হাওয়া’র পার্টনার আর এম জাবের হোসের অয়ন, অর্জিতা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।