কার্তিক আরিয়ানকে পছন্দ তার। ‘কফি উইথ কর্ণ’-এ এসে কর্ণ জোহরকে প্রথম সারা আলি খান জানিয়েছিলেন মনের কথা। তার বছরখানেকের মধ্যে ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবির জন্য ক্যামেরার সামনে জুটি বাঁধেন সারা ও কার্তিক।
শোনা যায়, ছবির প্রস্তুতি ও শুটিং চলাকালীন নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তারা। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি। কফি-আড্ডায় খোলাখুলিই শুরু হয়েছিল প্রেম নিয়ে আলোচনা।‘কফি উইথ কর্ণ’-এর সাম্প্রতিক সিজনেও কার্তিকের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে কম কথা বলেননি সাইফ-কন্যা। প্রেম ভেঙে যাওয়ার পর কার্তিকের ব্যাপারে ভালোমন্দ বলেছেন সারা। কিন্তু ফের সেই কার্তিককে দেখেই চুমু ছুড়ে দিলেন সাইফ-কন্যা। তবে কি জোড়া লাগছে সারা-কার্তিকের সম্পর্ক?
সম্প্রতি বলিউডের একটি অ্যাওয়ার্ড শোয়ের জন্য গুজরাটের গান্ধীনগরে হাজির হন বলি তারকারা। অনুষ্ঠান শেষে কারিনা কাপুর, কারিশমা কাপুরের সঙ্গেই ফেরেন সারা। সঙ্গে দেখা মিলল কার্তিকেরও। বিমানবন্দরে নেমে আলাদা হলো তাদের পথ। গাড়িতে ওঠার সময় কারিনা-কারিশমার সামনেই কার্তিকের উদ্দেশে চুমু ছুড়ে দেন সারা। পাল্টা হাত নাড়েন কার্তিকও।
তবে কি ফের সম্পর্কে জড়ালেন, নাকি নিছকই বন্ধুত্বের জল্পনা উসকে দিলেন সারা? যদিও প্রেম ভেঙে গেলে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখতেই বিশ্বাসী অভিনেত্রী। সম্প্রতি সারা বলেছিলেন, ‘আমি মনে করি, যখন দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তখন তৃতীয় ব্যক্তির তা নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমি যখন কারও সঙ্গে সম্পর্কে রয়েছি, আমি তো এটা কখনো ভাবি না যে এই সম্পর্কটা এক দিন শেষ হয়ে যাবে। একটা সম্পর্ক বা তার পরিণতি যা-ই হোক না কেন, তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।’
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
