arafat

আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের বার্তা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন বলে জল্পনা চলছে। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) ফরাসি দূতাবাসের এক বার্তায় বলেছে, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। যা সম্পূর্ণ মিথ্যা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। পরে ৭ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ উপদেষ্টা শপথ নেন। বাকি তিনজন দেশের বাইরে থাকায় তারা ওই সময় শপথ নিতে পারেননি। পরবর্তীতে রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন। ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

দায়িত্ব নেওয়ার পর থেকেই উপদেষ্টারা তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। এর মধ্যেই দেশের প্রায় সব থানার কার্যক্রম শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি হলো দেশে নির্বাচন কবে হবে। এমন পরিস্থিতিতে এখনো নির্দিষ্ট করে কেউ কোনো সময়ের কথা বলতে না পারলেও বিষয়টি নিয়ে মন্তব্য করছে অনেকেই।

এছাড়াও নতুন সরকারকে নিয়েও চলছে নানা কথা। প্রশ্ন উঠছে কূটনীতিক সম্পর্ক নিয়ে। তবে প্রশ্ন উড়িয়ে দিয়ে ভিন্ন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো।

বাংলাদেশের সঙ্গে বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চাই।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, শান্তিশৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। এ ছাড়াও যুক্তরাষ্ট্রও নতুন এই সরকারকে স্বাগত একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।