CEO

টেলিগ্রামের সিইও যেসব অপরাধের কারণে গ্রেফতার

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (২৫ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে, দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পর গ্রেপ্তার করা হয়।

রাশিয়া বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফ১ তার ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।