tista

তিস্তা নদীতে মেহেদি রাঙানো দুই হাত বাঁধা তরুণীর দেহ

লালমনিরহাটে তিস্তা নদী থেকে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা পুলিশের। রবিবার (২২ সেপ্টেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে চৌরাহা এলাকায় নদীর চরে আটকে থাকা অজ্ঞাত তরুণীর মরদেহ দেখতে পান তারা। পরে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ভারতের উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

স্থানীয়রা আরও জানায়, নিহত তরুণীর দু’হাত মেহেদির রঙে রাঙানো ছিল। বাঁ হাতে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। দু’হাত পেছন থেকে ওড়না দিয়ে বাঁধা এবং মুখমণ্ডল ঝলসে যাওয়া অবস্থায় ছিল। দীর্ঘদিন পানিতে থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।