সচিবালয়ে আগুন, নথিপত্র নিয়ে শঙ্কা সাইয়েদ আব্দুল্লাহর

গভীর রাতে রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি। এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। তিনি লিখেছেন, এই গভীররাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সকল গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পাক, ক্ষয়ক্ষতি কম হোক ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা।

এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।