সিনেমা ফ্লপ, তবুও কারিনার ঘরে ২ কোটির মার্সিডিজ!

হিন্দুস্তান টাইমসের খবর, এস ক্লাস মডেলের এই গাড়ির বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি রুপি। সম্প্রতি অন্তর্জালে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, কারিনা তাঁর ছোট ছেলে জেহকে কোলে রেখেছেন এবং এক হাতে গাড়ির কাপড় সরিয়ে নিচ্ছেন।

কারিনা কাপুরকে সবশেষ আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা গেছে। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই তুলনায় সাইফ আলি খানের ‘বিক্রম বেদা’ মোটামুটি ব্যবসা করছে।

এই সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।