ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন মোহাম্মদপুর

গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই গ্রেপ্তার বা পলাতক রয়েছেন।তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম, তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়।কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শুনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের।

সর্বশেষ বেসরকারি টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয়, নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা।যেখানে আরো জানানো হয়, ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং এ জানা গেছে ৫ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যাবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুরে ।তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।