News

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় আশিক হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। 

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।