Screenshot_1

রাজধানীজুড়ে যৌথবাহিনীর সতর্ক অবস্থান

রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে যৌথবাহিনী। টহলের পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে বাহিনীর সদস্যদের।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে- এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথবাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথবাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।