Cow

গাভি নিয়ে গেছে পাওনাদার, বাছুর কোলে অসহায় নারী

ঝালকাঠির রাজাপুরে স্বামীর ঋণের টাকা ফেরত পেতে এক নারীর দুধেল গাভি নিয়ে গেছেন স্থানীয় এক রাজনীতিক। এ ঘটনার বিচার চাইতে সেই নারী বাছুর কোলে করেই হাজির হয়েছেন আদালতে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজাপুর উপজেলার আদালত চত্বরে এমন মানবিক দৃশ্য দেখা যায়।

স্বামীর ঋণে জড়াল গাভি, আদালতের দ্বারস্থ নারী

ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের বাসিন্দা। নারগিস জানান, তার স্বামী কয়েক মাস ধরে এলাকাছাড়া। সংসারের কোনো খোঁজখবর রাখছেন না। নারগিস পোশাক কারখানায় চাকরি করে জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি দুধেল গাভি কেনেন। এক মাস আগে সেই গাভির বাছুর হয়েছে।

পাওনাদারের দাবি ও গাভি নিয়ে যাওয়া

স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান দাবি করেন, নয় বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় নারগিসের স্বামী আবু বকরকে তিনি ২০ হাজার টাকা দেন। তার মতে, সুদে-আসলে সেই টাকা এখন ৩০ হাজার টাকায় পৌঁছেছে। এ টাকা ফেরত না পাওয়ায় বুধবার (১৪ মে) সকালে তিনি নারগিসের দুধেল গাভিটি ধরে নিয়ে যান।

আদালতে বাছুর কোলে নারগিস, মানবিক দৃশ্য

গাভি হারানোর পর বাছুরটি দুধ খেতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। মায়ের দুধের জন্য ছটফট করতে থাকা বাছুরটিকে কোলে করে নারগিস বৃহস্পতিবার সকালে আদালতে যান। সেখানেই বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়ান তিনি। এ ঘটনা নজরে আসে স্থানীয়দের।

সমঝোতা ও বাছুরের দুধ খাওয়ানোর ব্যবস্থা

তবে, গাভি নিয়ে যাওয়া প্রসঙ্গে আদালতে কোনো মামলা হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত নারগিস আক্তার তার বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য অভিযুক্ত বেলাল খানের বাড়িতে যান।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।