এবারের ঈদে থাকছেন তমা মির্জা

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় ও গ্ল্যামারাস নায়িকা তমা মির্জা। আসছে কুরবানি ঈদেও সিনেমা নিয়ে উপস্থিত থাকছেন তিনি। তবে বড়পর্দায় নয়, এ অভিনেত্রী থাকবেন টিভি পর্দায়। কুরবানি ঈদে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তমা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’র। দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে এটি।

রায়হান রাফির পরিচালনায় এতে তমার সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো। ২০২৩ সালের কুরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এটি। টাকার জন্য মরিয়া হয়ে ওঠা মাসুদ নামের এক ব্যক্তির ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

এ সিনেমা প্রসঙ্গে তমা বলেন, ‘এটি প্রেম বিচ্ছেদের গল্পের সিনেমা। সেই সঙ্গে থ্রিলারও রয়েছে। এটি মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছি। অভাবনীয় সাড়া দিয়েছেন সবাই। গল্পই সুড়ঙ্গ’র বড় শক্তি। এবার টিভিতে প্রিমিয়ার হচ্ছে, যারা এখনও দেখেননি তাদের জন্য সুন্দর এক সুযোগ বলেই মনে করছি।

এদিকে গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তমা অভিনীত সিনেমা ‘দাগি’। এতেও তার সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। সিনেমার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন তমা মির্জা।

গত ঈদুল ফিতর উপলক্ষ্যে ওটিটিতে মুক্তি পেয়েছিল তার অভিনীত ওয়েব ফিল্ম ‘আমলনামা’। রায়হান রাফি পরিচালিত এ ফিল্মটিতে তমা জুটি বেঁধেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তমা অভিনীত ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’। এটি পরিচালনা করেছেন কলকাতার অঞ্জন দত্ত। এছাড়াও ঈদে একাধিক টিভি আয়োজনে অংশ নেবেন এ অভিনেত্রী।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।