লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ১

দক্ষিণ লেবাননে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে একজন নিহত হয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইহুদিবাদী দখলদার বাহিনী দক্ষিণ লেবানে ড্রোন হামলা চালিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জায়নবাদী শাসনের এই নতুন ড্রোন হামলাটি দক্ষিণ লেবানের আইন বাল শহরকে লক্ষ্য করে পরিচালিত হয়।

সূত্রগুলো জানিয়েছে, আইন বাল ও আল-বাজুরিয়া শহরের মধ্যবর্তী সড়কে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

আল-মায়াদিন জানিয়েছে, এই হামলায় একজন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) লেবাননের ইকলিম আল-খাররুব অঞ্চলে বোমা হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হন।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।