যার জন্য জীবন বাজি রেখেছিলাম সেই হারিয়ে গেছে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ব্যক্তিগত জীবনের ঘটে চলা ঘটনা, অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সমসাময়িকা নানা বিষয় নিয়েও ফেসবুকে নিজের ভাবনার কথা বলে থাকেন। আজ ফেসবুক ব্যবহারকারীদের অনুসারী সংখ্যা আকস্মিকভাবে কমে যায়। ফারিয়ারও তার ব্যত্যয় ঘটেনি। এ নিয়ে কথা বলতে গিয়ে ফারিয়া জানালেন— সবচেয়ে প্রিয় মানুষটিকেও হারিয়ে ফেলেছেন তিনি। সুতরাং ফেসবুকে অনুসারী হারানোর কথা বলে লাভ নেই।

শবনম ফারিয়া বলেন, ‘যে মানুষের জন্য জীবন-আত্মা সব বাজি রেখেছিলাম, বন্ধু-বান্ধব, ক্যারিয়ার— সব ভুলে গিয়েছিলাম সেই হারিয়ে গেছে। কবে হারিয়েছে, কীভাবে হারিয়েছে, কোথায় হারিয়েছে সেইটাও জানি না! আর তোমরা আমাকে মেসেজ দাও আমার নাকি ফলোয়ার হারিয়ে গেছে!’

অনেক বেদনা বুকে চেপে অনায়াসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসতে পারেন ফারিয়া। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক কিছু হারিয়ে, চোখ মুছে ক্যামেরার সামনে হাসি দিয়ে ছবি তুলে, বকোয়াস কথাবার্তা লিখে সেই ছবি ফেসবুকে পোস্ট দেয়া মানুষ, আমায় আর ফলোয়ার হারানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’

শবনম ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘হোটেল নিরিবিলি’। মেহেদী হাসান হৃদয় রচিত ও পরিচালিত এ ওয়েব ফিল্মটি গত মাসে মুক্তি পায়। এতে আরো অভিনয় করেছেন— মুশফিক আর ফারহান, শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।