রাজধানীর ব্যস্ত সকাল। ভোটকেন্দ্রের সামনে মানুষের লাইন, চারদিকে উৎসুক চোখ আর নির্বাচনি আমেজ। ঠিক এমন এক মুহূর্তে আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে এসে হঠাৎই চমকপ্রদ এক দৃশ্যের সাক্ষী হন উপস্থিত সকলে।
ঢালিউড অভিনেতা কাবিলার সঙ্গে ভোটকেন্দ্রেই দেখা হয় ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর। হাসিমুখে কুশল বিনিময়, সৌজন্য কথাবার্তা আর ভোটের আবেদন ঘিরে মুহূর্তটি যেন ভোটের দিনকে করে আরো রঙিন করে তোলে।
শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের ব্যস্ত দিনে রাজধানীর আরামবাগ ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে আলোচনায় উঠে এসেছেন ঢালিউড অভিনেতা কাবিলা।
ভোট দিতে কেন্দ্রে প্রবেশের সময়ই ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কাবিলার দেখা হয়ে যায়। কাবিলাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন পাটওয়ারী। তিনি নিজেই এগিয়ে গিয়ে অভিনেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ কথা বলেন।
এ সময় দুজনকেই বেশ হাসিখুশি দেখা যায়। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কাবিলার কাছে ভোট প্রার্থনা করেন। কাবিলাও হাসিমুখে সম্মতি জানান। পরে কুশল বিনিময় শেষে দুজনই নিজ নিজ পথে চলে যান।
কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। তিনি বাংলা চলচ্চিত্রে কৌতুক ও খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তার উপস্থিতি তুলনামূলকভাবে কমে গেছে।
জানা যায়, কণ্ঠে সমস্যার কারণে তাকে বর্তমানে খুব নিচু স্বরে কথা বলতে হয়। এ কারণেই অনেকটা সময় ধরে অন্তরালে রয়েছেন। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কাবিলা ২০০৩ সালে ‘অন্ধকার’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ খলচরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.