জীবনসঙ্গী ছাড়াও চলবে কিন্তু ওকে আমার চাই ই চাই : সায়নী ঘোষ

গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছিল ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ সিনেমার গান লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্র সহ আরও অনেকে।

গান লঞ্চ ছাড়াও এই দিন পালন করা হয় ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। সকলের সামনে কেক কেটে ৫৪ বছরের জন্মদিন পালন করেন অভিনেত্রী। চলতে থাকে খাওয়া-দাওয়া ও সাক্ষাৎকার পর্ব।

অনুষ্ঠানে ইমন চক্রবর্তীর কাছে প্রশ্ন রাখা হয়, যদি ডোমেস্টিক হেল্প একদিন না আসে তাহলে কী হবে? ইমন বলেন,

> “আমার প্রথমেই মাথায় হাত পড়ে যাবে। সারাদিন সমস্যায় পড়ে যাব।”

একই প্রশ্নের উত্তরে সায়নী মজার ছলে বলেন,

> “আমার তো প্রথমেই চোখে জল চলে আসবে! মাঝে মাঝে দেখা পাই, কিন্তু চিরদিন পাই না কেন? সত্যি বলতে পার্টনার ছাড়া জীবন চালিয়ে নিতে পারব, কিন্তু ডোমেস্টিক হেল্প ছাড়া পারব না।”

সায়নী এখন একজন জনপ্রতিনিধি হওয়ায় সব চরিত্রে অভিনয় করতে পারেন না। তবে এই ছবির চরিত্রটি তাঁর পছন্দ হওয়ায় অভিনয়ে রাজি হন। ছবিতে তাঁকে একজন গৃহ সহায়িকার চরিত্রে দেখা যাবে।