প্রাচীনকালে একজন সৎ কর্মকর্তা ছিলেন। তিনি এতটাই নীতিবান ছিলেন যে এক অসাধু ব্যবসায়ী তাকে সোনার বার উপহার দিতে এলে তিনি তা হুবহু ফিরিয়ে দেন। ব্যবসায়ীটি ক্ষোভে ফুসতে লাগলো।
তারপর সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে আর টাকা পাঠাল না, বরং পাঠাল একটি অত্যন্ত সুন্দর দামি হুয়াংহুয়ালি কাঠের লেখার টেবিল। সে বলল, মহামান্য, এটা তো শুধু একটা পুরনো কাঠের টেবিল। এর উপর কয়েকটা বই রাখবেন, ব্যাস! এটাকে ঘুষ বলা যায় না।
নতুন কর্মকর্তা ভাবলেন কথাটা তো যুক্তিসঙ্গত। তাই তিনি টেবিলটি গ্রহণ করলেন এবং নিজের সাধারণ অফিস কক্ষে রেখে দিলেন। কিন্তু কয়েকদিন পর তিনি যখন সেই টেবিলের উপর নিজের পুরনো মাটির চায়ের পাত্রটি রাখলেন, তখন সেটি তার চোখে বড্ড বিমানান লাগতে শুরু করল।
তিনি ভাবলেন, এত দামি এত সুন্দর একটা টেবিলের সঙ্গে এই ভাঙাচোরা চায়ের পাত্র মানায়? অবশেষে তিনি নিয়ম ভেঙে সামান্য কিছু ঘুষ নিলেন আর কিনলেন এক সেট দামি রাজকীয় চায়ের বাসন। এক মাস পর সেই টেবিলের সঙ্গে মানানসই একটি বিলাসবহুল চেয়ার কেনার জন্য তিনি লোকজনের অনুরোধে চোখ বন্ধ করে সুপারিশপত্র লিখতে শুরু করলেন।
তারপর এইসব দামি আসবাবের সঙ্গে মানানসই একটি প্রাসাদোপম বাড়ি তৈরির জন্য তিনি ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়লেন। মাত্র তিন বছরের মধ্যেই একসময়ের সেই সৎ কর্মকর্তা পরিণত হলেন এক কু ‘খ্যাত দুর্নীতিবাজে।
শেষ পর্যন্ত তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো আর তাকে প্রা‘ ণদণ্ড দেওয়া হলো। শেষ মুহুর্তে তিনি হঠাৎ উপলব্ধি করলেন, তাকে ধ্বংস করেনি তার লোভ নয়, ধ্বংস করেছে সেই ফ্রি টেবিলটি।
এটাই মনোবিজ্ঞানের এক ভ ‘য় ‘ঙ্কর ধারণা, ডিডেরো এফেক্ট। মানুষ স্বভাবতই নিজের চারপাশে এক ধরনের সামঞ্জস্য ও ঐক্য তৈরি করতে চায়। আর সেই চাওয়াই অনেক সময় তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
বাস্তব জীবনেও আপনি কি এমনটা করেন না? ধরুন, ছাড়ে পেয়ে একটি দামি কোট কিনলেন। বাড়ি ফিরে সেটা পরে দেখলেন আপনার সস্তা জুতোগুলো এর সঙ্গে একদমই মানাচ্ছে না। তাই নতুন জুতো কিনলেন। তারপর মনে হলো জুতোর সঙ্গে মানানসই একটা ব্র্যান্ডেড ব্যাগও দরকার।
ব্যাগ কেনার পর মনে হলো এত স্টাইল নিয়ে ভিড়ের বাসে বা ট্রেনে চলাফেরা করাটা ঠিক মানায় না। ফলে প্রতিদিন ট্যাক্সি বা রাইড শেয়ার ব্যবহার করতে শুরু করলেন। আপনি ভাবছেন আপনি শুধু একটা কোট কিনেছেন? না, আপনি কিনেছেন এমন এক সামাজিক মর্যাদার মায়া যার খরচ বহন করার ক্ষমতা আপনার আসলে ছিল না।
মনে রাখবেন, সবচেয়ে বি ‘পদজনক ফাঁদগুলো প্রায়ই ফ্রি উপহারের মোড়কে আসে। আপনি ভাবেন আপনি জিনিসের মালিক হয়েছেন। কিন্তু সত্যিটা হলো ধীরে ধীরে সেই জিনিসই আপনার মালিক হয়ে যায়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.