ব্যক্তিগত কাজ, শিক্ষা কিংবা অফিস ব্যবহারে ল্যাপটপ এখন দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য। বহনযোগ্যতা এবং ব্যবহারিক সুবিধার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের পরিচিত বাজারের বাইরে এমন কিছু ল্যাপটপও রয়েছে, যেগুলোর দাম প্রযুক্তির চেয়ে অনেক বেশি নির্ধারিত হয়েছে তাদের বিলাসবহুল নকশা, মূল্যবান ধাতু ও রত্নের ব্যবহারের কারণে।
বিশ্বের সবচেয়ে দামি ল্যাপটপের তালিকার শীর্ষে রয়েছে এমজে স্টুডিওর তৈরি Swarovski ও Diamond-এ মোড়ানো একটি Notebook। ২০১৬ সালে ইউক্রেনীয় Art Studio MJ এটি তৈরি করে। ল্যাপটপটির সঙ্গে থাকা Mouse-এও শত শত সাদা ও কালো Diamond ব্যবহার করা হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ৩.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটিরও বেশি।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে Luvaglio। এই Laptop-এর মূল্য ১ মিলিয়ন ডলার। এর অন্যতম বৈশিষ্ট্য হলো Power Button হিসেবে একটি বিরল Diamond ব্যবহার করা হয়েছে, যা ডিভাইসটিকে আরও ব্যতিক্রমী করেছে।
তৃতীয় স্থানে থাকা Tulip E-Go Diamond-এর দাম ৩ লাখ ৫৫ হাজার ডলার। এটি দেখতে অনেকটা একটি Ladies Handbag-এর মতো। Palladium, White Gold এবং উজ্জ্বল কাটের Diamond দিয়ে তৈরি এই Laptop মূলত বিলাসবহুল নকশার জন্য পরিচিত।
চতুর্থ অবস্থানে রয়েছে 24-Carat Gold MacBook Pro। এর দাম ৩০ হাজার ডলার। Computer Choppers ২০১৩ সালে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতার জন্য এটি তৈরি করেছিল। Laptop-এর বাহ্যিক অংশ ২৪ ক্যারেট Gold দিয়ে আবৃত এবং Apple Logo-তেও Diamond ব্যবহার করা হয়েছে।
পঞ্চম স্থানে থাকা Bling My Thing Golden Age MacBook Pro Air-এর মূল্য ২৬ হাজার ডলার। ২৪ ক্যারেট Gold এবং ১২ হাজার Swarovski Crystal দিয়ে সাজানো এই ডিভাইসের মাত্র ২০টি ইউনিট তৈরি করা হয়েছিল।
ষষ্ঠ অবস্থানে রয়েছে Bentley-এর জন্য তৈরি Ego Laptop। এর দাম ২০ হাজার ডলার। British Luxury Car Manufacturer Bentley এবং Ego-এর যৌথ উদ্যোগে নির্মিত এই Laptop সীমিত সংখ্যায় উৎপাদন করা হয়েছিল। White Gold ও Diamond ব্যবহারের কারণে এটি বিলাসবহুল প্রযুক্তিপণ্যের তালিকায় বিশেষ স্থান পেয়েছে।
তালিকার সপ্তম স্থানে রয়েছে Voodoo Envy H171। এই Laptop-এর মূল্য ৮৫ হাজার ডলার। দামি Laptop-এর আলোচনায় এটি দীর্ঘদিন ধরেই পরিচিত একটি নাম।
অষ্টম অবস্থানে থাকা Stealth MacBook Pro-এর দাম ৬ হাজার ডলার। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এতে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি ব্যবহারকারীদের অতিরিক্ত নিরাপত্তা সুবিধা প্রদান করে।
নবম স্থানে রয়েছে Rock Xtreme। ৫ হাজার ৫০০ ডলার মূল্যের এই Laptop মূলত Gaming ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।
তালিকার দশম ও শেষ অবস্থানে রয়েছে Alienware Area 51। এর দাম ৫ হাজার ডলার। Alienware বিশ্বের অন্যতম পরিচিত Gaming Laptop Brand হিসেবে পরিচিত, আর Area 51 মডেলটিও Gaming সক্ষমতার জন্য বিশেষভাবে আলোচিত।
দামি Laptop-এর এই তালিকা দেখলে বোঝা যায়, প্রযুক্তিপণ্যের বাজারে শুধু কর্মক্ষমতাই নয়, নকশা, উপকরণ এবং এক্সক্লুসিভ বৈশিষ্ট্যও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব Laptop সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি না হলেও প্রযুক্তি ও বিলাসিতার সংমিশ্রণের একটি ভিন্ন দিক তুলে ধরে।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
