আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এটাই ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন বার্তায় মেসিকে স্মরণ করেছেন তার বর্তমান ও সাবেক সতীর্থরা; ভক্তরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে মেসিকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন পরীমনি। প্রিয় ফুটবলারকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টটি এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দেওয়া এই অভিনেত্রীর পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।
‘আজকের এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়…
আজ একটা যুগের শেষ অধ্যায়।
যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন— আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।
কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।
২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।
আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়।
আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।
বিদায় নয়, লিও…
তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে।
আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে— কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।
ভালোবাসা প্রিয়।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.