দুই ও পাঁচ টাকার নতুন নোট আসছে বাজারে

মঙ্গলবার থেকে বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট।সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট ২৯ নভেম্বর থেকে বাজারে ছাড়া হবে।

অর্থ বিভাগ জানায়, প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করে বাজারে ছাড়া হবে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। তবে নতুন ২ টাকার নোটে অর্থসচিবের সইটা শুধু নতুন যোগ হচ্ছে।

নতুন নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে বলে জানা গেছে।

তবে মুদ্রিত নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে জানায় অর্থ বিভাগ।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।