লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার ম্যাচে ব্রাজিল হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন সৌরভ নামে এক ব্রাজিল সমর্থক।
শনিবার (১০ ডিসেম্বর) সেই ভিডিও আর্জেন্টিনার সমর্থকরা সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এর আগে ব্রাজিলের হারে মনের দুঃখে রাতেই এক বালতি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেন তিনি।
দল ত্যাগ করা সৌরভ লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষা শহরের বাসিন্দা।
তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়শেয়িার কাছে টাইব্রেকারে ব্রাজিল হেরে যায়। এ সময় সবার সামনে দলের প্রতি অনীহা প্রকাশ করে সৌরভ। পরে দুধ দিয়ে গোসল করে আজীবনরে জন্য ব্রাজিল সমর্থন ত্যাগ করন।
সৌরভ জানান, মনে-প্রাণে ব্রাজিলকে ভালোবাসতাম। এবারও বিশ্বাস ছিল বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কিন্তু এভাবে হেরে যাবে তা ভাবতে পারছি না। বড় দলের সমর্থক হয়ে লজ্জায় পড়েছি। এ কারণে সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকব আর কখনও ব্রাজিলকে সমর্থন করব না।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

