ঘনি;ষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া

ভারতীয় সিনেমায় গল্পের প্রয়োজনে প্রায়ই শিল্পীদের ঘ;নিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এসব দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছেন অনেক অভিনেত্রী; কিন্তু এবার এর বিপরীত মন্তব্য করলেন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে- তামান্নার দাবি ঘনিষ্ঠ বা অ;ন্ত;র;ঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন। বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।

সম্প্রতি একটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। তার মতে, পুরুষরা এ ধরনের দৃশ্যের সময় বেশি অস্বস্তিতে পড়েন।

তিনি বলেন, অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সময় নার্ভা;স থাকেন। তার নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার ব্যাপার রয়েছে। হোক সে নারী কিংবা পুরুষ।

সাক্ষাৎকারের সময় দক্ষিণী নায়িকা ‘লাস্ট স্টোরিজ-২’তে নিল ভোপালামের সঙ্গে অ;ন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। তিনি জানান, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।

জানা গেছে, নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় ২০১৮ সালে। এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ-২’ মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবসে। এই সিক্যুয়েলের একটি পর্বে অভিনয় করেছেন তামান্না।

এই নায়িকাকে নতুন বছর কয়েকটি হিন্দি ও দক্ষিণী সিনেমায় দেখতে পাবেন দর্শকরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।