ফুটবল বিশ্বকাপের উত্তাপ শেষ হতেই জয়পুরহাটের কালাইয়ে ফুটবল মাঠে নাচে-গানে উত্তাপ ছড়ালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
জয়পুরহাটের কালাই উপজেলার স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে চাকলমুয়া গ্রামের মাঠে জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
ফুটবল মাঠে কেন অপু বিশ্বাস? এমন প্রশ্নে স্থানীয় দর্শকদের দাবি- আয়োজকরা খেলার মাঠে দর্শক বাড়ানোর জন্য অপু বিশ্বাসকে এনেছেন।
এদিকে খেলার মাঠে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আসছেন এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার দর্শক ভিড় জমাতে থাকেন।
অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য উপচেপড়া ভিড় জমে উঠে খেলার মাঠে।
খেলা শুরুর আগে অপু বিশ্বাস মঞ্চে ওঠেন। প্রায় ঘণ্টাখানেক ধরে তিনি নাচে-গানে মাতিয়ে তোলেন ভক্ত, ফুটবলপ্রেমী ও দর্শকদের।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

