গত বছর নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, বাগদান হলেও প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়েটা হচ্ছে না।
এর কিছুদিন পর আবার বলেছিলেন, ভাগ্যে থাকলে তাদের বিয়ে হবেই। এবার জানালেন, বিয়ে পরেও করা যাবে। আপাতত কাজ নিয়েই ভাবছেন তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
বিয়ে নিয়ে পরিকল্পনা কী— জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমি প্রতিটি বিষয়ে বরাবরই অকপট। লুকোচুরি নেই। প্রেমের কথা বলেছি, বাগদানের খবরও বলেছি। তাহলে বিয়ে নিয়ে কেন গোপনীয়তা থাকবে? বিয়ে হবে, তবে সময়ের ব্যাপার। হাতে অনেক কাজ জমা। ফলে আগে কাজ করি বিয়ে পরেও করা যাবে।’
এর আগে সংবাদমাধ্যমে ফারিয়া স্পষ্ট জানিয়েছিলেন রনির সঙ্গে বিয়েটা তার হচ্ছে না। সেসময় বলেছিলেন, ‘এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।’
পরে আবার রনির সঙ্গে বিয়ের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বলেছিলেন, ‘আসলে ভাগ্য মানুষকে কোথায় কখন নিয়ে যায়, তা কি আমরা কেউ বলতে পারি? পারি না। আমরা সবাই জানি, জন্ম-মৃত্যু-বিয়ে এসব মানুষের হাতে নেই। ভাগ্যে থাকলে আমাদের বিয়ে হবেই।’
এদিকে ২৭ জানুয়ারি জি-ফাইভে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘ভয়’ সিনেমাটি। টলিউডের এ সিনেমায় ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা। অন্যান্য চরিত্রে রয়েছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিং, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.

