তাদেরকে হেদায়েত কর, না হলে মাটিতে মিশিয়ে দাও

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম ঝড় থামছেই না। বগুড়ায় দুই আসনে উপনির্বাচনে অংশগ্রহনের পর তাকে নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সাধারণ শ্রেণির মানুষ।

বগুড়া-৪ আসন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর হিরো আলম দাবি করেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। তবে ফলাফল সুষ্ঠু হয়নি। তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। এ বিষয়ে আদালতে যাওয়ারও ঘোষণা দেন।

এরই মধ্যে সোমবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে আল্লাহর কাছে অবহেলাকারীদের জন্য হেদায়েত চেয়েছেন তিনি। সোমবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে হিরো আলম লেখেছেন, ‘উপরওয়ালাকে বলছি, হে আল্লাহ পাক রব্বুল আল-আমিন, যারা আমাকে অবহেলা করে তাদেরকে হেদায়েত দান কর, না হলে মাটির সঙ্গে মিশিয়ে দাও। মাটির সঙ্গে মিশে গিয়ে তারা বুঝুক কিসের এতো অহংকার ছিল তাদের।’

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে বগুড়া-৪ আসনে ১৯ হাজার ৫৭১ এবং বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পান হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে জয়ী হন। অর্থাৎ, হিরো আলম ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।