মাছের জন্য পুকুরের পানিই দেখা যাচ্ছেনা, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়। সেটা নাচ, গান, মাছ ধরা, সাপ ধরা কিংবা অশ্লীল ভিডিও হতে পারে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাছের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসা করছেন নেটিজনরাও। ভিডিওতে দেখা যাচ্ছে মাছকে খাবার দেওয়ার সময় পুরো পুকুর মাছ দিয়ে এমনভাবে ছেয়ে গেছে যে পানিই দেখা যাচ্ছে না। ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে যায়।

বাঙালির পাত থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে ‘বাইন’ মাছ, যাকে আমাদের মধ্যে অনেকেই ‘বাইম’ মাছ নামেও চিনি। কেউ কেউ একে আবার ‘বান’ মাছ নামেও ডাকেন।

এখন আর আমাদের দেশের নদী-বিলে তেমন পাওয়া না গেলেও তাইওয়ানে বাণিজ্যিক এই মাছের চাষ করা হয়। এখানে যে ভিডিওটি দেওয়া হয়েছে সেটিও তাইওয়ানের।

ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম(Sodium), পটাসিয়াম, আয়রন ও খনিজে ভরপুর এই মাছ। পুষ্টিবিদদের মত, ‘বাইন মাছে কোলিন নামের একটি পদার্থ থাকে। প্রয়োজনীয় এই পুষ্টি (Nutrition) সম্প্রতি আবিষ্কার হয়েছে, এটি ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। স্নায়ুতন্ত্র, ফ্যাটের বিপাক ক্রিয়া এবং পরিবহণে সাহায্য করে।’

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।