বর্তমান সময়ের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দেয়াল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে।
আগামী নভেম্বরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানান দীঘি। এই সিনেমায় তার বিপরীতে কোনো নায়ক থাকবে না। শুরুতে এমন একটি গল্পের সিনেমায় অভিনয় করতে ভাবনায় পরে যান এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে দীঘি বলেন, বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। শুরুতে কাজটা করার সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই।
পারিবারিক গল্পের এই সিনেমায় দীঘি ছাড়াও আছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুল রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, আরফান আহমেদ, জয় রাজ, সাবেরী আলম, অলিউল্লাহ হক রুমি প্রমুখ।
সম্প্রতি ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি সিনেমার কাজ শেষ করেছেন দীঘি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
