পলাশ

প্রতিমাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন পলাশ

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগ জামাতে পাঠানোর কথা জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিত পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানান এই অভিনেতা।

পলাশ বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন।

এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব।

সম্প্রতি বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। এরপরই তিনি তাবলিগে জামাতে চলে যান। গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ত ছিল সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, এজন্য যেতে পেরেছি। আমি শুকরিয়া জানাই।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।