পুত্রসন্তান পেতে পদ্ধতি আছে কিনা, জানালেন ডা. তাসনিম জারা

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মতে:

সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় নিষেকের সময়।
মায়ের ডিম্বাণু সবসময় X ক্রোমোজোম বহন করে।
বাবার শুক্রাণু X বা Y ক্রোমোজোম বহন করে। X শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যাসন্তান (XX) এবং Y শুক্রাণু নিষিক্ত করলে পুত্রসন্তান (XY) হয়।
স্বাভাবিকভাবে কোন শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে, তা নিয়ন্ত্রণ করার নির্ভরযোগ্য প্রাকৃতিক উপায় নেই।
তাই পুত্রসন্তান নিশ্চিত করার দাবি করে কেউ যদি কোনো বিশেষ পদ্ধতি, ওষুধ বা চিকিৎসার কথা বলে, সেগুলো থেকে দূরে থাকাই উচিত। এতে অর্থ, সময় এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।