গণপরিবহন চলাচলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে যানবাহন চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
জানা গেছে বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রত্যাহার করা হয়। তবে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করতে দেখা যায়।
এর আগে, বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে জানান, গণপরিবহন বন্ধের কোনো সরাসরি সরকারি নির্দেশনা ছিল না। তবে বাস রিকুইজিশনের কারণে স্বাভাবিক সেবা ব্যাহত হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.