সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিন পালিত হবে। বুধবার সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একই দিন সংযুক্ত আরব আমিরাতেও ঈদ উদযাপন করা হবে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য দিয়েছে।
রমজান মাসজুড়ে রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন ঈদুল ফিতর উদ্যাপন করা হয়। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখাসাপেক্ষে এই ঈদ উদযাপন করা হয়।
সৌদি আরবের এক দিন পর সাধারণত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর হয়ে থাকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের তারিখ জানানো হবে।
বুধবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক পূর্বাভাসে জানিয়েছিল, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ১৮ মার্চ শাওয়ালের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে।
তুরস্ক ও সিঙ্গাপুরও জানিয়েছে, তাদের দেশে শুক্রবার ঈদ উদযাপিত হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলমান থাকায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবার উন্মুক্ত স্থানে এবার ঈদের জামাত রাখা হয়নি। নিরাপত্তার খাতিরে দেশ দুটিতে এবার শুধু মসজিদেই জামাত আদায় করবেন মুসল্লিরা। তবে সৌদি আরব থেকে এমন ঘোষণা আসেনি।
এদিকে যুদ্ধে বিধ্বস্ত ইরানে এবার ঈদ এসেছে বড় কষ্ট নিয়ে। গাজার পরিস্থিতিও খুব নাজুক। যুদ্ধের মধ্যে ঈদ আসায় ইরানে উৎসবের আমেজ নেই; ঈদের বাজারও ম্লান।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
