ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। তবে দীর্ঘ বিরতি শেষে এবার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে। আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এ সিনেমার মাধ্যমে আবারও রুপালি পর্দায় নতুনরূপে দেখা যাবে পরীর রূপে পরীমনিকে। তার ভক্ত-অনুরাগীরা এমনটাই মনে করছেন।
কারণ আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরীমনি। তাকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আগের তুলনায় আরও কিউট হয়েছেন তিনি। তাই অনেকের মনে প্রশ্ন— কী করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন পরীমনি?
সাধারণত তারকাদের স্লিম হওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরীমনির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকেই। তবে তার ভক্ত-অনুরাগীদের কৌতূহল তো থেকেই যাচ্ছে। মনে প্রশ্ন রয়েছে— তার এই পরিবর্তনের রহস্য নিয়ে।
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন পরীমনি। ‘রামাদান ফেস্ট’ নামের সেই ইভেন্টে তাকে দেখা যায় নতুনরূপে। তিনি অ্যারাবিয়ান বোরকা পরেছিলেন। সেই বোরকাতেও নজরকাড়েন পরীমনি। আর তাতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। পরীমনি স্লিম হয়েছেন— এর রহস্য কী? সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি জবাব দিলেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’
খানিক চুপ থেকে পরে পরীমনি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি— আমার মনে হয় এ বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।
তিনি বলেন, মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক— যে কোনো গায়ের রঙ, যে কোনো শারীরিক গঠন— আমরা আর এ বিষয়গুলো না তুলি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.