শাকিব-বুবলী

আবারও একসঙ্গে শাকিব-বুবলী

ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করতে একসঙ্গে স্কুলে গিয়েছেন ঢালিউড কিং শাকিব খান ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে বুবলী লেখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

তিনি আরও লেখেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!’

শেষে অভিনেত্রী ছেলের জন্য দোয়া করে লেখেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে। সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।