আমির খান

‘সিতারে জমিন পার’ নিয়ে ফিরছেন আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন আমির খান। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন আমির খান নিজেই।

এ আলাচারিতায় আমির খান বলেন, ‘‘এ বিষয়ে পাবলিকলি কথা বলিনি। এখনো বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটা বলতে পারি, সিনেমাটির নাম ‘সিতারে জমিন পার’। আপনার অবশ্যই মনে আছে ‘তারে জমিন পার’ সিনেমার কথা। আর এই সিনেমার নাম ‘সিতারে জমিন পার’। কারণ আমরা একই থিম নিয়ে ১০ ধাপ এগিয়ে যাচ্ছি। ‘তারে জমিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা। আর এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে, বিনোদন দেবে।’’

‘দুটো সিনেমার থিম একই। যার কারণে নামটি চিন্তা-ভাবনা করেই রাখা হয়েছে। আমাদের সকলের মাঝেই ভুল-ত্রুটি আছে, দুর্বলতা আছে। কিন্তু আমাদের সকলের মাঝে বিশেষ কিছু আছে। সুতরাং আমরা এই থিমটি নিয়ে কাজ করছি। এই সিনেমায় ৯ জন ছেলে থাকবে, তাদের সমস্যা থাকবে। আর তারা আমার চরিত্রকে সাহায্য করবে আমার সমস্যা কাটিয়ে উঠতে।’ বলেন আমির।

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ধারণা করা হচ্ছে, ‘তারে জমিন পার’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘সিতারে জমিন পার’ সিনেমাটি।

তবে নতুন সিনেমাটি আমির পরিচালনা করবেন কিনা তা জানাননি। তা ছাড়া সিনেমাটিতে কে কে অভিনয় করবেন সে বিষয়েও মুখ খুলেননি এই নায়ক।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।