শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী ১৮ অক্টোবর সারাদেশের স্কুল ও কলেজগুলোকে শেখ রাসেল দিসব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেয়া হয়।

শিক্ষা

নির্দেশনায় বলা হয়, শেখ রাসেল দিবসে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার নিজ নিজ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলেল আয়োজন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ালিকা প্রকাশ করতে হবে। দেয়ালিকায় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করে সেরা লেখা (প্রতিটি শ্রেণির জন্য একটি করে) আগামী ৩০ অক্টোবরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

আরও বলা হয়, শহীদ শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে গাছের রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো কর্মসূচি স্ব স্ব ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে আয়োজন করতে হবে। আনন্দ র‌্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।