সুনীল শেঠির পুত্র

ভেঙে গেলো সুনীল শেঠির পুত্রের ১১ বছরের প্রেম

বলিউড অভিনেতা সুনীল শেঠির পুত্র আহান শেঠি। শৈশবের বন্ধু তানিয়া শ্রফের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। দীর্ঘ ১১ বছরের সেই সম্পর্কের ইতি টেনেছেন এই যুগল।

এ জুটির ঘনিষ্ঠ বন্ধু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘১১ বছরের পুরোনো সম্পর্ক ভেঙে গেছে। গত মাসে বিচ্ছেদ হয়েছে তাদের। এখন তারা সিঙ্গেল; সবকিছু সামলে সামনে এগিয়ে যাচ্ছেন। তবে কি কারণে এ সম্পর্ক ভেঙেছে তা তারাই ভালো বলতে পারবে।’

গত বছর গুঞ্জন উঠেছিল, বিয়ে করবেন আহান-তানিয়া। এক সাক্ষাৎকারে আহান শেঠি বলেছিলেন, ‘আমি কখনো কোনো কিছু গোপন করিনি এবং এ বিষয়ে সৎ ছিলাম। আপনি যদি দর্শকদের ভালোবাসা চান তবে আপনাকে পর্দায় ভালো পারফর্ম করতে হবে, বাস্তব জীবনেও আপনাকে সৎ হতে হবে। আমার বিয়ের গুঞ্জন আমাকে বিরক্ত করে না। তবে এ গুঞ্জনের কোনো সত্যতা নেই। এখন আমি আমার ক্যারিয়ার ও প্রশিক্ষণে মন দিয়েছে পরবর্তী সিনেমার জন্য।’

একসঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন আহান-তানিয়া। ইউরোপের বিভিন্ন স্থান অবসর কাটানো ছবি তানিয়া নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিন্তু এখন পরস্পরকে আনফলো করেছেন; পূর্বের বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আহান কিংবা তানিয়া।

‘তাড়াপ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে আহান শেঠির। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন তারা সুতারিয়া। মূলত, এটি তেলেগু সিনেমা ‘আরএক্স হানড্রেড’-এর হিন্দি সংস্করণ। এটি পরিচালনা করেন মিলান লুথারিয়া।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।