Sagol

বিরল প্রজাতির বুনো ছাগল উদ্ধার, দেখতে জনতার ভিড়

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ডলুরা এলাকায় বিরল প্রজাতির একটি বুনো ছাগল উদ্ধার করেছে এলাকাবাসী। ছাগলটি ধোপাজান চলতি নদী থেকে উদ্ধার করা হয়। যার ওজন ৫০ কেজি। পরে বুনো ছাগলটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়।

গত মঙ্গলবার ধোপাজান চলতি নদীতে হরিণ সদৃশ একটি বুনো ছাগল দেখতে পান স্থানীয়রা। তারা হরিণ মনে করে ছাগলটিকে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন এটি হরিণ নয়।

তবে এর অবয়ব অনেকাংশেই হরিণের মতো। পরে স্থানীয়রা এটিকে ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন বিভাগের কাছে ছাগলটি হস্তান্তর করে।

সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী বনসংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, বুনো ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’-এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। ছাগলটিকে (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে। এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।