আরবাজ

তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ

বলিউড অভিনেতা আরবাজ খান গত বছর ২৪ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করেন। সবে এক মাস হয়েছে বিয়ে করেছেন অভিনেতা। পাত্রী রূপটান শিল্পী সুরা খান। এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। যদিও সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে।

তার পর প্রেম আসে আরবাজের জীবনে তবে নিজের থেকে বেশ অনেকটাই ছোট সুরাকে মনে ধরে অভিনেতার। বিয়ের পর সব সময় জুটিতেই দেখা গিয়েছে তাদের। ছবি শিকারিদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজের ভালোবাসার প্রকাশ পেয়েছে বেশ কয়েকবার। এবার আরবাজের মুখে তৃতীয় বিয়ের কথা! তবে কি ফের বিয়ে ভাঙছে অভিনেতার?

সবে এক মাস হয়েছে বিয়ে হয়েছে আরবাজের। এর মাঝেই তৃতীয় বিয়ে! বিচ্ছেদের সুর খান পরিবারে! নিজেই জল্পনা উস্কে দিয়েছেন আরবাজ। রোববার ছিল ‘বিগ বস্ ১৭’-এর ফিনালে। সেখানেই সলমনকে সঙ্গ দিতে ক্ষণিকের জন্য আসেন দুই ভাই সোহেল খান ও আরবাজ। মঞ্চে উপস্থিত কৌতুকশিল্পী ভারতী সিংহ।

সুযোগ বুঝে আরবাজের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টানেন ভারতী। আরবাজকে প্রশ্ন করে বসেন, তাকে কেন বিয়েতে নিমন্ত্রণ করা হলো না? আরবাজ হাসতে হাসতে জানিয়ে দিলেন, তৃতীয় বিয়েতে তিনি নিঃসন্দেহে ডাকবেন। আরবাজের এই মজার উত্তর শুনেই থ ভারতী! হতভম্ব দর্শক। সঙ্গে সঙ্গে আরবাজ বলেন, ‘অন্য কারও যখন বিয়ে হবে তখন ডাকব।’ পাশাপাশি ভাইয়ের বিয়ে প্রসঙ্গে ফোড়ন কেটে সালমান বললেন, ‘আমার কথা শোনে না এরা, শুনলে কি আর…’।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।