Tarique Rahman

নবজাতকের নাম তারেক রহমান রাখলে বিশেষ সুবিধা

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরের বনানী মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহব্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের পরিচালনায় ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, কোনো বাবা-মা যদি আজ জন্ম নেয়া শিশুর নাম তারেক রহমান রাখেন, তাহলে ওই শিশুর ভবিষ্যৎ আলোকিত করতে সকল দ্বায়িত্ব জেলা যুবদল নেবে।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।