এক মাসে ২ বার সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি বছরের রোজার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের লম্বা ছুটি কাটিয়েছ্নে। এবার চলতি (মে) মাসেও ছুটি নিয়ে দুইবার সুখবর পেতে যাচ্ছেন তারা। 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী পহেলা মে, অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার (২ ও ৩ মে)। এতে একই সঙ্গে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী-কর্মচারীরা।

এ ছাড়া একইমাসে আরও একবার ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে, শুক্র ও শনিবার (৯ ও ১০ মে) সাপ্তাহিক ছুটি রয়েছে। অর্থাৎ একই মাসে দুবার তিনদিন করে ছুটি পাচ্ছেন তারা।

এদিকে, যেসব অফিসের ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে, অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

উল্লেখ্য, গেল রোজার ঈদ উপলক্ষে অন্তর্বর্তী সরকার আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।