ধর্মবিশ্বাস নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

দেশের জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল—যিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী—আবারও আলোচনায় এসেছেন নিজের পরিচয় ও বিশ্বাস নিয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার মাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি হিজাব পরিহিত ছবি শেয়ার করে পিয়া ব্যক্তিত্ব, ধর্ম ও বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেন।

তিনি লেখেন, “আমার একাধিক পরিচয় আছে—আমি ফ্যাশন মডেল, আমি ল’ইয়ার। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি—এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।”

ছবিটি ছিল দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের। এ প্রসঙ্গে তিনি জানান, “ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা।” সমালোচনা ও মতভেদের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন পিয়া।

ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘‘তিনি নামাজ পড়েছেন ঠিক আছে। কিন্তু তার এটাও মাথায় রাখা উচিত নেইলপলিশ দিয়ে নামাজ কি হয়?’’

পিয়া জান্নাতুল তার পোস্টে উল্লেখ করেন, ‘‘আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে—সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান ও appreciation করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।”

সবশেষে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “রমজান মোবারক!”

উল্লেখ্য, ২০০৭ সালে তিনি ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরপর ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।