ব্যাট ছেড়ে এবার গিটার কাঁধে সাকিব আল হাসান

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে টেলিভিশনে প্রায়ই দেখা যায়। তবে এবার তিনি মিউজিক ভিডিওতে কাজ করলেন। ‘বিজয়রথ’ নামের একটি গানের ভিডিওতে দেখা যাবে সাকিবকে।

ইকবাল আসিফ জুয়েল ও রায়েফ আল হাসান রাফা গানটি গেয়েছেন।

সাকী আহমেদের কথায় গানটির সুর করেছেন ইকবাল আসিফ জুয়েল। এ গানে ড্রামসে সাজু, বেজ গিটারে রয়েছেন পাভেল। এ গান-ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিও।

ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘আমরা প্রত্যেকেই আমাদের দেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। মিউজিশিয়ানরা এর ব্যতিক্রম না। আমরা সবাই বাংলাদেশের বিজয়ের জন্য অধীর আগ্রহে থাকি। আসন্ন টি-২০ বিশ্বকাপ উপলক্ষে এই গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসর্গ করেছি। সব বাধা পেরিয়ে বাংলাদেশ দল বিজয় নিয়ে আসবে- এমনই প্রত্যাশা ফুটে উঠেছে গানে গানে। এটি রক ঘরানার গান। আশা করছি, সবাই পছন্দ করবে। চমৎকার দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওটি গানে এনেছে ভিন্নতা। ’

ইকবাল আসিফ জুয়েল আরও বলেন, ‘আবেগ আর আশা-নিরাশা মিশে আছে আমাদের প্রতি স্পন্দনে। বিজয়ে যেমন আনন্দিত-উল্লাসিত হই, তেমনই ব্যর্থতায় আবার মন হয়ে ওঠে মলিন। লাল-সবুজের বিজয়রথে আমরা ১১ জন নিজেদের সেরাটাই উজাড় করে দেব। প্রত্যাশা একটাই, যেন পাশে থাকে কোটি হৃদয়ের ভালোবাসা আর প্রার্থনা। ’

আগামী ২০ অক্টোবর জি-সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে ‘বিজয়রথ’। একইসঙ্গে গানটি দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি প্রাইমে।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।