সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনিরুদ্ধ রবিচন্দের এবং কাব্য মারান। কিন্তু তারা হিন্দু রীতি মেনে সাতপাকে ঘোরা, মালাবদল কিছুই করেননি। আবার খ্রিস্টান মতে যেভাবে শপথ নেওয়া হয় বিয়ের সময় সেটাও করেননি। স্রেফ একটি হার পরিয়েই একে অন্যকে স্বামী এবং স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। তারপর থেকেই চর্চায় উঠে এসেছে এই সেলফ রেসপেক্ট ম্যারেজ। কিন্তু বিষয়টা ঠিক কী?
নাম শুনে যতই মনে করুন সেলফ রেসপেক্ট ম্যারেজ অভিনব বা নতুন কোনও বিষয়, আসলেতে কিন্তু সেটা নয়। বরং এটি প্রায় শতক প্রাচীন একটি রীতি। মূলত তামিল নাড়ুতেই জনপ্রিয় এই বিয়ের রীতি। সেখানে এটিকে সুয়ামারিয়াথাই থিরুমনম বলা হয়।
কী বিশেষত্ব এই সেলফ রেসপেক্ট ম্যারেজের? এখানে থাকে না কোনও পুরোহিত। ফলে থাকে না নিয়ম, রীতির কোনও বালাই। এটি একটি অবৈদিক বিবাহ রীতি। পরিবারের উপস্থিতি পাত্র এবং পাত্রী হার বদল করবেন। ব্যাস তাতেই সম্পন্ন হবে বিয়ে।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারান এবং গায়ক অনিরুদ্ধ রবিচন্দের। বিয়েতে উপস্থিত ছিলেন তাদের দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুরা।
এরপর ২১ নভেম্বর চেন্নাইয়ে বসেছিল তাদের রিসেপশন। সেখানে বসেছিল চাঁদের হাট। নয়নতারা, বিজয় দেবেরাকোন্ডা, রশ্মিকা মন্দানা, মহেশ বাবু, রজনীকান্ত, অজিত কুমার, প্রমুখ উপস্থিত ছিলেন।
অনিরুদ্ধ এবং কাব্যর এই বিশেষ ধরনের সেলফ রেসপেক্ট ম্যারেজের বিষয়টি প্রকাশ্যে মেনে নিয়ে একটি পোস্ট করেন ডিএমকে নেতা টিআরবি রাজা। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, ওরা একে অন্যকে হার পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। পাত্র, পাত্রী একে অন্যকে চেন পরিয়ে নিজেদের হৃদয়কে একসূত্রে বেঁধে ফেলেছে। এই সেলফ রেসপেক্ট ম্যারেজ প্রথা ১৯২৫ সালে শুরু হয়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.