সেভেনআপ দিয়ে মুখ ধুয়ে আর্জেন্টিনায় যোগ দিলেন বিপ্লব

বগুড়ায় বিপ্লব নামে এক তরুণ ব্রাজিল সমর্থন বাদ দিয়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন। মেসির খেলায় মুগ্ধ হয়ে তিনি আর্জেন্টিনা সমর্থন শুরু করেছেন।

সেভেনআপ দিয়ে মুখ ধুয়ে ও কুলি করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যুক্ত হয়েছেন তিনি।

জানা গেছে, বিপ্লব আগে কট্টর ব্রাজিল সমর্থক ছিলেন। কিন্তু এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স তাকে হতাশ করেছে।

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে যুক্ত হওয়ার আগে তিনি ব্রাজিলের পতাকার রঙের শার্ট পরে ঘুরতেন।

সেভেন আপ দিয়ে মুখ ধোয়া ও কুলি করার কারণ হিসেবে বিপ্লব বলেন, জার্মানির কাছে ব্রাজিল গোল খেয়েছিল সাতটি। আর এটাই ছিল ব্রাজিলের দুর্বল দিক। এ দুর্বলতা কাটিয়ে ফিরতে পারেনি ব্রাজিল।

আর মেসির খেলা আমার খুব ভাল লেগেছে, এ জন্য আমি মেসির আর্জেন্টিনায় যোগ দিয়েছি।

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।