তারকারাও

খেলবেন এবার তারকারাও

ক্রিকেট খেলবে এবার তারকারা। দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা এই খেলায় অংশ নেবেন। বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে এ আয়োজন।

‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন। আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি।

একটি সূত্রে জানা গেছে, ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

খেলায় অংশে নেবেন আফরান নিশো, পরীমনি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেক তারকা। বেশ কয়েকদিন ধরেই চলছে প্র্যাকটিস। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি নিচ্ছে। তবে সবার প্রধান লক্ষ্য, ক্রিকেটের উন্মাদনা বিশ্বকাপ জয়ের স্বপ্নে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।


Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News

Subscribe to get the latest posts sent to your email.

About প্রিয় বাংলা ২৪

প্রিয় বাংলা ২৪ একটি দ্রুত বর্ধনশীল বাংলা নিউজ পোর্টাল, যা জাতীয় ও স্থানীয় সর্বশেষ খবর, প্রযুক্তি বিষয়ক টিপস এবং শিক্ষামূলক কনটেন্টসহ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও তথ্য সহজ, নির্ভরযোগ্য এবং পাঠকবান্ধবভাবে উপস্থাপন করে।