বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের পরবর্তী সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। একঝাঁক তারকা নিয়ে এটি নির্মাণ করেছেন করন বুলানি। বুধবার (৬ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে নগ্ন অবস্থায় দেখা যায় ভূমিকে। তার সাহসী উপস্থিতি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।
ট্রেইলারে দেখা যায়, ভূমির চরিত্রের নাম কণিকা। তার বয়স তিরিশ বছর। তার কিছুতেই অর্গাজম হয় না। এ নিয়ে তার আক্ষেপ। ২ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের একটি দৃশ্যে ভূমিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যায়। তা ছাড়াও বেশ কটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাকে। পুরো ট্রেইলারে মজার ছলে নানারকম যৌন সমস্যার কথা বলা হয়েছে।
কমেডির মোড়কে সাজানো হয়েছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার গল্প। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে এ সিনেমা।
ক্যারিয়ারের শুরু থেকেই একটু ছক ভাঙা চরিত্রে অভিনয়ে বিশ্বাসী ভূমি। তার নতুন সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভূমি বলেছিলেন, মেয়েরা জীবনে ঠিক কি করতে চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। এ সিনেমায় মেয়েদের অনুভূতিকে প্রকাশ করা হয়েছে।
সামাজিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায়ই বেশি অভিনয় করেছেন ভূমি। আবার একাধিক কাজে সাহসী দৃশ্যেও পর্দায় হাজির হয়েছেন; যা নিয়ে জোর চর্চা হয়েছে বিটাউনে। এর আগে ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
Discover more from Priyo Bangla 24 - Most Popular Bangla News
Subscribe to get the latest posts sent to your email.
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
