দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন। সিনেমা থেকে বিরতির আড়ালে সমুদ্রস্নানে ডুব দিয়েছেন তিনি। তবে তার ভক্ত-অনুরাগীদের জানাতে ভুল করেননি অভিনেত্রী।

সমুদ্রসৈকতের বাইরেও কাজের জগতে আলোচনায় রয়েছেন অভিনেত্রী নয়নতারা। তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত এ রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।
এতে তার সঙ্গে অভিনয় করেন কাভিন। চলচ্চিত্রবোদ্ধাদের সমালোচনার আলোকে, এ সিনেমাটি গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু না হলেও এর নাটকীয় মোড় ও জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে।
ময়িল ও দেবায়ানি নামে সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্রের জীবন এবং বিশৃঙ্খলা ও মিথ্যার জালের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এ সিনেমায়।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জনপ্রিয় দক্ষিণী এ অভিনেত্রী সেখানকার কাটানোর বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) শেয়ার করে নিয়েছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত-অনুসারীদের মাঝে ভাইরাল হওয়া এসব ছবিতে দেখা গেছে, রোদ্রোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে।
রিল্যাক্সড মুডে ফুটে উঠেছে তার সৌন্দর্যের মোহনীয় রূপ। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন নয়নতারা। তার এই লুক ও চারপাশের দৃশ্য ভক্তদের মধ্যে প্রশংসা কুড়াচ্ছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.