সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে এবং একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়।
গত ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর, এই প্রথম বিজয় ও তৃষাকে এভাবে জনসমক্ষে একসঙ্গে দেখা গেছে। যদিও বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা সোর্নালিগমের দীর্ঘ ২৬ বছরের সংসারে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। আর সেই আলোচনা-সমালোচনার মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে অভিনেতার একসঙ্গে পথচলা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে বড় বিপর্যয় বলে মনে করছেন সিনেমাবোদ্ধারা।
জানা গেছে, ইতোমধ্যে স্ত্রী সংগীতাকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন থালাপতি বিজয়। অভিনেতাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মুনির নানা মত। এমন পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা।
থালপতি বিজয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। টিভিকে পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম। তারপর থেকেই থালাপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে।
সম্প্রতি নারী দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে থালাপতি বলেন, আমাকে নিয়ে যেসব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।
বিজয়ের এমন মন্তব্যে একাংশ যেন আবার রেগে গেছেন তার ওপর। কেউ কেউ তাকে ‘নির্লজ্জ’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ অবশ্য থালাপতির প্রতি সমব্যথী হয়ে তার পক্ষ নিয়েছেন।
এদিকে অভিনেতার স্ত্রী সংগীতা আবার আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকতে পারার অধিকারের দাবিতে। যদিও থালাপতি অবশ্য তৃষ্ণার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও চেন্নাইয়ের এক নিমন্ত্রণ বাড়িতে জুটিতেই যান। তাতেই যেন ঘৃতাহুতি পড়েছে।
দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ সিনেমায় তাদের ফেরার পর থেকেই পর্দার বাইরের রসায়ন নিয়ে গুঞ্জন শুরু হয়। এটাকে রাজনৈতিক ময়দানে অভিনেতার সম্মানকে ক্ষুন্ন করা হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সুপারস্টার থালাপতি বিজয়ের ভক্ত সংগীতার সঙ্গে বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। গত দুই বছর ধরে বিজয়ের কোনো সিনেমা বা রাজনৈতিক অনুষ্ঠানে স্ত্রী সংগীতাকে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
সংগীতা তামিলনাড়ুর একটি পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছেন, যার শুনানি আগামী ২০ এপ্রিল। সংগীতা তার আবেদনে বিজয়ের বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতা, অবহেলা ও অন্য এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তোলেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.